বাংলাদেশ ব্যাংক স্পর্শ ও কাগজবিহীন পি-টু-পি লেনদেনের জন্য 'বাংলা কিউআর কোড' চালু করেছে, যার মাধ্যমে ব্যাংক ও এমএফএসের মধ্যে সহজে অর্থ স্থানান্তর সম্ভব।
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিআরটিসি বাসের ধাক্কায় মো. সাকিব ব্যাপারী নামের এক আলিম শিক্ষার্থী নিহত হয়েছেন। ঘটনার পর সহপাঠী ও স্থানীরা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদে জার্মানির বিভিন্ন শহরে তরুণদের বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। ফ্রাঙ্কফুর্ট, বার্লিন ও হামবুর্গে ভাঙচুর, লুটপাট ও পুলিশের ওপর হামলার ঘটনায় বহু বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়ার প্রতিবাদে চুয়েটে সোমবার দিনব্যাপী একাডেমিক শাটডাউন ডেকেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সাবেক উপাচার্যের পুনর্বহালের দাবিতে সব ক্লাস ও পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে মহিউদ্দিন মানিক দায়িত্ব পেয়েছেন।
হোয়াটসঅ্যাপ নিয়ে এলো গ্রুপ চ্যাটের বেশ কিছু নতুন ফিচার, যার মধ্যে রয়েছে এক্সক্লুসিভ গ্রুপ স্ট্যাটাস, স্থায়ী মেসেজ পিন ও চ্যাট হিস্ট্রি শেয়ার করার সুবিধা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য প্রার্থী মনোনয়নে ইউজিসির নীতিমালা না মানার অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা।