আন্তর্জাতিক এআই হ্যাকাথন আয়োজনের পরিকল্পনা ঢাকায়, তরুণদের উদ্ভাবনে প্রধানমন্ত্রীর গুরুত্ব

image (2)

আন্তর্জাতিক এআই হ্যাকাথন আয়োজনের বড় পরিকল্পনার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্টার্টআপ উদ্ভাবন এবং ডিজিটাল অর্থনীতিকে তরান্বিত করতে বাংলাদেশকে বৈশ্বিক প্রযুক্তি কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে সরকার। গত মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ সংলাপে প্রধানমন্ত্রী এসব কথা জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা ও তরুণ উদ্যোক্তাদের মেধা আগামী দিনের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল ভিত্তি। দেশের বিশ্ববিদ্যালয়, স্টার্টআপ এবং শিল্প খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আয়োজিত আন্তর্জাতিক এআই হ্যাকাথন বিশ্বমানের প্রযুক্তি উদ্যোক্তা, শিক্ষার্থী ও গবেষকদের একই প্ল্যাটফর্মে এনে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ করে দেবে।

প্রযুক্তিভিত্তিক এই সংলাপে ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞাসহ বিভিন্ন খাতের প্রযুক্তি বিশেষজ্ঞ ও তরুণ শিক্ষার্থীরা। সরকার গঠনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি ছিল প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর।

অনুষ্ঠানে এডটেক স্টার্টআপ ‘চর্চা অ্যাপ’-এর প্রতিষ্ঠাতা রায়হানুল ইসলাম তাঁদের এআই-সমর্থিত শিক্ষা প্রযুক্তির অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, বিশ্বের ১৫৭টি দেশের শিক্ষার্থীদের উপযোগী কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষা প্ল্যাটফর্ম উন্মোচন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ ভাবনায় অনুপ্রাণিত হয়ে তৈরি এই অ্যাপের পরীক্ষামূলক ব্যবহারে ইতিবাচক সাফল্য পাওয়া গেছে, যা শিক্ষাকে আরও আকর্ষণীয় করবে।

প্রযুক্তি খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, ঢাকায় এই রূপরেখা বাস্তবায়িত হলে কৃত্রিম বুদ্ধিমত্তা ও এডটেক খাতে বাংলাদেশের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। জাতীয় পর্যায়ে গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার এই প্রয়াস এআই প্রযুক্তির বৈশ্বিক মানচিত্রে বাংলাদেশকে একটি শক্তিশালী অবস্থানে উন্নীত করবে।

Published with WpNewblog — www.rameshpoudel.com

Share Post:
Facebook
WhatsApp
Email
Telegram