
Blog
রক্তখুঁজি ওয়েবসাইট উদ্বোধন: স্বেচ্ছায় রক্তদানে ড্রিমফিল যুবসমাজের বিশেষ উদ্যোগ
11 November 2026 —
স্বেচ্ছায় রক্তদানের মানবিক প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও গতিশীল করতে রক্তখুঁজি ওয়েবসাইট-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সামাজিক সংগঠন ড্রিমফিল যুবসমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে এই প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্মটি চালু করা হয়। গত ১০ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায় কচুয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে ওয়েবসাইটটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। জরুরি প্রয়োজনে রক্তের ঘাটতি পূরণ এবং সঠিক সময়ে রক্তদাতা খুঁজে পাওয়ার অনিশ্চয়তা দূর করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের মাধ্যমে সামাজিক সেবামূলক কাজকে আরও প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব। রক্তখুঁজি ওয়েবসাইট চালুর মাধ্যমে রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপন করা সহজ হবে। আয়োজকদের পরিকল্পনা রয়েছে কেবল শহর কেন্দ্রিক নয়, বরং পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্কুল, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রত্যন্ত অঞ্চলে এই ওয়েবসাইটের সেবা ও প্রচার কার্যক্রম ছড়িয়ে দেওয়ার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ফয়সল পাটোয়ারী এবং পরবর্তীতে স্বাগত বক্তব্য প্রদান করেন ড্রিমফিল যুবসমাজ কল্যাণ সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নাইমুল পাটোয়ারী। এরপর প্রজেক্টরের মাধ্যমে ভিজ্যুয়াল প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে সংগঠনের অতীত দিনের নানা সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড তুলে ধরা হয়। উপস্থিত অতিথিরা এসব মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন।
সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ওয়েবসাইটের ব্যবহার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন দপ্তর সম্পাদক ইশতিয়াক আহমেদ রিভু। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক। তাঁরা তরুণদের এমন প্রযুক্তিভিত্তিক মানবিক উদ্যোগের সাধুবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, ড্রিমফিল যুবসমাজ কল্যাণ সংগঠনের প্রধান উপদেষ্টা মাসুদ এলাহি সুভাস এবং উপদেষ্টা হোসেন ইমাম মুন্সীসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা। অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন যে, রক্তখুঁজি ওয়েবসাইট সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে কার্যকর ভূমিকা রাখবে এবং রক্তদানে তরুণ প্রজন্মকে আরও বেশি উদ্বুদ্ধ করবে।
Also read
- তথ্য আপা প্রকল্প: ফরিদগঞ্জে জনবল সংকট ও ভুল অবস্থানে সেবা ব্যাহত
- এআই ডেটা সেন্টারের জ্বালানি ঘাটতি মেটাতে ৩৪০ কোটি ডলারের চুক্তি অ্যানথ্রোপিকের
- চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক
- বিসিসি এআই প্রশিক্ষণ: সরকারি-বেসরকারি ১৯ কর্মকর্তাকে দেয়া হচ্ছে অপতথ্য রোধ ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিশেষ দক্ষতা
- সফোস ফায়ারওয়াল ভি২৩ উন্মোচন: এআই যুগের নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি
- ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন খুলনার শতরূপা বিশ্বাস
Published with WpNewblog — www.rameshpoudel.com
Share Post:
Recent Post



আইইবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় চুয়েট সাংবাদিক সমিতির সাবেক দুই সদস্য
