অ্যামাজনে কর্মী ছাঁটাই: রিটেইল খাত থেকে বাদ পড়ছেন এক হাজার কর্মী
গ্লোবাল ই-কমার্স জায়ান্ট অ্যামাজন তাদের রিটেইল ইউনিট থেকে প্রায় ১,০০০ হোয়াইট-কলার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বজুড়ে ব্যবসা পুনর্গঠন ও খরচ কমানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।