মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এআই নীতি বাস্তবায়নে নতুন এআই উপদেষ্টা নিয়োগ ও ‘এআই ফোর্স’ গঠনের রূপরেখা প্রকাশ করা হয়েছে, যা নিয়ে ওয়াশিংটনে শুরু হয়েছে নানা আলোচনা।
রাজধানীর পল্লবীতে একটি এফ-কমার্স ব্র্যান্ডের 'ফ্রি শপিং' প্রচারণাকে কেন্দ্র করে অনলাইন ব্র্যান্ডের শোরুমে বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশের স্টার্টআপ খাতে বিনিয়োগ বৃদ্ধি ও দেশীয় উদ্যোক্তাদের মূলধন নিশ্চিতে ৪০০ কোটি টাকার ‘বাংলাদেশ ফান্ড অব ফান্ডস’ চালু করেছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। নতুন কাঠামোতে সর্বনিম্ন ও মধ্যম গ্রেডে বেতন বাড়ছে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত।
বিচারব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের কারণে তৈরি হওয়া প্রযুক্তিগত ঝুঁকি কাটাতে বিচারকদের নিজস্ব প্রজ্ঞা ও সতর্কতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিমের মরদেহ লালমাই পাহাড় থেকে উদ্ধারের পর সিসিটিভি ফুটেজ দেখে ৩ জনকে আটক করেছে পুলিশ।
রাজধানীর আইসিসিবিতে শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক সিকিউরিটি এক্সপোতে ইলেকট্রনিক নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা জোরদারে স্মার্ট প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।