কর প্রশাসন আধুনিকায়ন ও রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিতে ১১টি শিল্প ও সেবা খাতের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রাজধানীর মিরপুরে অনলাইন পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ‘জে ক্রিয়েশন’-এর কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে ঢাকা (পশ্চিম) ভ্যাট কমিশনারেট।