চট্টগ্রাম বন্দরে তামাক জব্দ: শুল্ক ফাঁকির বড় চালান আটক করল কাস্টমস
চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আমদানি করা ২০০ মেট্রিক টন কাঁচা তামাক জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা। এ চালানের মাধ্যমে প্রায় ২১ কোটি ১২ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছিল।