গ্রামীণফোন তাদের মাইজিপি অ্যাপে চালু করেছে 'ওয়ানএআই' সেবা, যার মাধ্যমে একটিমাত্র সাবস্ক্রিপশনেই চ্যাটজিপিটি, জেমিনাই ও ক্লডের মতো বিশ্বখ্যাত এআই টুল ব্যবহার করা যাবে।
রাজধানী ঢাকায় শুরু হয়েছে ৫ দিনব্যাপী আন্তর্জাতিক এপিটি ওয়্যারলেস গ্রুপ সম্মেলন (AWG-37)। এতে ফাইভজি সম্প্রসারণ, সিক্সজি প্রযুক্তি ও স্পেকট্রাম ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করছেন আন্তর্জাতিক প্রতিনিধিরা।