উচ্চ তরঙ্গমূল্যে বিনিয়োগ ঝুঁকি: টেলিকম খাতে কভারেজ ও সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
বাংলাদেশে উচ্চ তরঙ্গমূল্যের কারণে মোবাইল ফোন অপারেটরদের বিনিয়োগ সক্ষমতা হ্রাস পাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে এমটব। বৈশ্বিক গড়ের চেয়ে দ্বিগুণ তরঙ্গ ব্যয়ের কারণে স্পেকট্রাম ফি কমানোর দাবি জানিয়েছে টেলিকম খাত।