বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬: রাজধানীতে আধুনিক সৌর প্রযুক্তির মেলা শুরু
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে দুদিনের 'বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬'। বিদ্যুৎ বিভাগ ও ইডকলের উদ্যোগে আয়োজিত এ মেলায় স্থান পেয়েছে আধুনিক সৌর প্যানেল, ইনভার্টার ও কর ছাড়ের সুযোগসহ নানা সোলার প্যাকেজ।