অনলাইন ব্র্যান্ডের শোরুমে বিশৃঙ্খলা: ‘ফ্রি শপিং’ অফার ঘিরে পল্লবীতে তোলপাড় ও ভাঙচুর
ঢাকার পল্লবীতে একটি অনলাইন লাইফস্টাইল ব্র্যান্ডের 'ফ্রি শপিং' অফারকে কেন্দ্র করে ক্রেতা ও কর্মীদের মধ্যে মারাত্মক বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে শোরুমটির কার্যক্রম স্থগিত করেছে পুলিশ।