নগদের মাধ্যমে নভোএয়ারের বিমান টিকিট কিনে পেমেন্ট করলে মূল ভাড়ার ওপর ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। পাশাপাশি শক্তিশালী এআই নিরাপত্তাসহ নতুন অ্যাপ উন্মোচন করেছে নগদ।
ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ ও বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে নগদে টিকিট পেমেন্টে মিলবে ১০ শতাংশ মূল্যছাড়।