আইফোন ১৮ সিরিজ বাংলাদেশে উন্মোচন করল গ্যাজেট অ্যান্ড গিয়ার, সাথে ২ বছরের ওয়ারেন্টি
11 October 2026 —
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করেছে গ্যাজেট অ্যান্ড গিয়ার। অ্যাপলের নতুন এই ফ্ল্যাগশিপ সিরিজটি বিক্রির পাশাপাশি ক্রেতাদের জন্য বিক্রয়োত্তর সেবা ও ডিভাইস সুরক্ষার বিশেষ সুবিধা ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। গত ১১ অক্টোবর এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে অ্যাপলের একমাত্র মোনো স্টোর পার্টনার ও অনুমোদিত এই রিসেলার কোম্পানিটি তাদের অফলাইন শোরুম ও অনলাইন প্ল্যাটফর্মে ডিভাইসগুলো বিক্রির জন্য উন্মুক্ত করে।
নতুন এই আইফোন ক্রয়ে ক্রেতাদের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে বিনামূল্যে ‘শিল্ড প্লাস’ (Shield+) কভারেজ সুবিধা। অ্যাপলের সাধারণ এক বছরের আন্তর্জাতিক ওয়ারেন্টির সাথে শিল্ড প্লাস অতিরিক্ত আরও এক বছরের ওয়ারেন্টি যুক্ত করবে, যার ফলে মোট দুই বছরের ওয়ারেন্টি সুবিধা পাবেন ক্রেতারা। এছাড়া এই সুরক্ষার অধীনে মেয়াদ চলাকালীন সর্বোচ্চ একটি ফ্রন্ট-স্ক্রিন প্রতিস্থাপন এবং একটি ব্যাক-গ্লাস পরিবর্তনের সুযোগ মিলবে, যা দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতির ঝুঁকি অনেকটাই কমাবে।
ডিভাইস উন্মোচন উপলক্ষ্যে একাধিক আকর্ষণীয় অফার ঘোষণা করেছে গ্যাজেট অ্যান্ড গিয়ার। ব্যাংকের মাধ্যমে ইএমআইতে (EMI) ফোন কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ২৪ মাস পর্যন্ত শূন্য শতাংশ (০%) সুদে কিস্তি সুবিধা রাখা হয়েছে। পাশাপাশি নতুন ডিভাইস কেনার ক্ষেত্রে পুরানো ডিভাইস জমা দিলে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ট্রেড-আপ বোনাসের সুযোগও রয়েছে।
বিশেষ অফারের অংশ হিসেবে শর্তসাপেক্ষে ও স্টক থাকা সাপেক্ষে আইফোন ১৮ সিরিজ ক্রেতারা এয়ারপডস প্রো ৩ অথবা এয়ারপডস ৫ উপহার হিসেবে পেতে পারেন। এছাড়া উপহার হিসেবে থাকছে অ্যাপলের অফিশিয়াল কেস, ২০ ওয়াটের অ্যাপল অ্যাডাপ্টার এবং স্পিজেন ব্র্যান্ডের প্রিমিয়াম স্ক্রিন প্রোটেক্টর।
উৎসবমুখর এই উন্মোচন অনুষ্ঠানে গ্যাজেট অ্যান্ড গিয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাকিন আবসার এবং অভিনেত্রী সাদিয়া আয়মান। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির মার্কেটিং প্রধান তাসরিফ খালেদ জানান, প্রিমিয়াম ডিভাইস কেনার ক্ষেত্রে প্রিমিয়াম অভিজ্ঞতা দেওয়াই তাদের মূল উদ্দেশ্য। তাই বর্ধিত ওয়ারেন্টি ও ফ্রি স্ক্রিন পরিবর্তনের সুবিধার মাধ্যমে গ্রাহকদের কেনাকাটায় পূর্ণ নিশ্চিন্ততা দিতে চান তারা।
বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও নারায়গঞ্জের সকল গ্যাজেট অ্যান্ড গিয়ার আউটলেটের পাশাপাশি তাদের নিজস্ব ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে আইফোন ১৮ সিরিজ কেনা যাচ্ছে।
Published with WpNewblog — www.rameshpoudel.com