
Blog
আকিজ রিসোর্সের ইনোভার: এক বছরে ৪০০ পণ্য ও ৭০০ ডিলারের সাফল্য
9 November 2026 —
দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের ইনোভার সফলতার সঙ্গে তাদের প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে। ইলেকট্রিক্যাল, হোম অ্যাপ্লায়েন্স, পাম্প ও টুলস—এই চারটি প্রধান ক্যাটাগরিতে ৪০০টিরও বেশি মানসম্মত পণ্য নিয়ে এসে মাত্র এক বছরের ব্যবধানে দেশজুড়ে ৭০০টি ডিলারের সুদৃঢ় বিপণন নেটওয়ার্ক গড়ে তুলেছে ব্র্যান্ডটি। ৮ নভেম্বর রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত আকিজ হাউসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্জন উদযাপন করা হয়।
বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন। তিনি বলেন, অল্প সময়ের পথচলায় গ্রাহক ও ব্যবসায়ীদের আস্থা অর্জন করতে পারা প্রতিষ্ঠানের জন্য এক বড় মাইলফলক। অংশীদারদের চাহিদা বিবেচনা করে রুচিশীল ও নির্ভরযোগ্য পণ্য তৈরিতে তারা প্রতিনিয়ত কাজ করছেন।
পণ্যের নিখুঁত মান ও উৎপাদনের আধুনিকতা বজায় রাখতে কারখানায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। উৎপাদন প্রক্রিয়ায় স্বয়ংক্রিয় ব্যবস্থার পাশাপাশি রোবোটিক আর্ম প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। তাদের মতে, এসব আধুনিক প্রযুক্তি ও গুণগত মানই আকিজ রিসোর্সের ইনোভারকে বাজারে ভিন্ন উচ্চতায় পৌঁছে দিয়েছে।
অনুষ্ঠানে আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুদ আল আমিন রাজিব উল্লেখ করেন, উদ্ভাবনী নকশা ও নির্ভরযোগ্যতার কারণে ব্র্যান্ডটি দ্রুত বিস্তার লাভ করেছে। ৭০০ ডিলারের শক্তিশালী নেটওয়ার্ক তাদের আগামী প্রবৃদ্ধির ভিত্তিকে শক্তিশালী করেছে। তবে কেবল পণ্য বিক্রয় নয়, গ্রাহকের দোরগোড়ায় মানসম্মত বিক্রয়োত্তর সেবা পৌঁছে দিতে তাদের দক্ষ সার্ভিস টিম কাজ করছে।
‘ডিজাইনড ফর নাউ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে ইনোভার বর্তমানে বৈদ্যুতিক সুইচ, সকেট, সুদৃশ্য এলইডি লাইট, ইলেকট্রিক কুকার, রাইস কুকার, গ্যাস স্টোভ, গিজার, ওয়াটার পাম্প এবং পাওয়ার টুলসসহ গৃহস্থালি ও নির্মাণকাজের উপযোগী বৈচিত্র্যময় পণ্য সরবরাহ করছে।
উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান এবং আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার গোলাম কিবরিয়া সরকার সহ বিভিন্ন বিজনেস ইউনিটের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।
Also read
- বাংলা কিউআর পেমেন্ট চালু করল গ্রামীণফোন: টেলিকম খাতে ক্যাশলেস লেনদেনের নতুন অধ্যায়
- এনআইডি তথ্য নিবন্ধন ৬ বছর বয়স থেকেই শুরু করার পরিকল্পনা করছে ইসি
- সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার ও বনকর্মীদের ওপর হামলা: বিষ বিক্রেতাসহ গ্রেফতার ৩
- মিনিংফুল বিজনেস ১০০ তালিকায় জায়গা করে নিলো প্রিয়শপ
- মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাব উদ্বোধন করলেন অর্থমন্ত্রী: ডাটাভিত্তিক উন্নয়নে নতুন পদক্ষে প
- ই-বাংলাদেশ পার্লামেন্ট প্রকল্প: জাতীয় সংসদ আধুনিকায়নে বড় পদক্ষেপ
Published with WpNewblog — www.rameshpoudel.com
Share Post:
Recent Post



আইইবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় চুয়েট সাংবাদিক সমিতির সাবেক দুই সদস্য
