বাংলাদেশে এআই প্রযুক্তি ও প্রিমিয়াম পারফরম্যান্সের নতুন ল্যাপটপ সিরিজ উন্মোচন করেছে আসুস ও লেনোভো। প্রাতিষ্ঠানিক ব্যবহারকারী, গেমার ও শিক্ষার্থীদের কথা মাথায় রেখে এসব মডেল বাজারে আনা হয়েছে।
নারীদের প্রজনন স্বাস্থ্য সেবা ও গবেষণায় গতি আনতে গুগল ও ফ্লো হেলথ যৌথভাবে উন্নত ডেটা ব্যবস্থাপনা ও পরিধানযোগ্য স্মার্ট প্রযুক্তি তৈরির নতুন অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে।
বাংলাদেশে ২৫টির বেশি এআই মডেলের সমন্বয়ে 'রাইজ এআই প্ল্যাটফর্ম' চালু হয়েছে। শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও উদ্যোক্তাদের প্রযুক্তি সুবিধা সহজ করতে উদ্যোগটি নিয়েছে ভিয়ন গ্রুপ ও বাংলালিংক।
রাজধানীর আইসিসিবিতে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হলো ‘ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’। পরিবেশবান্ধব নকশা ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতিতে পুরস্কৃত হয়েছেন দেশের সেরা স্থপতিরা।
তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ৩১ জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
আগামী ১২ মাসের মধ্যে দেশের প্রথম এআই অবকাঠামো ও ডেটা সেন্টার তৈরির লক্ষ্য ঘোষণা করেছে বাংলাদেশ সরকার, যা দেশীয় তরুণ ও গবেষকদের শক্তিশালী গণনাসক্ষমতা প্রদান করবে।
কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল পেতে শুধু প্রযুক্তি ও অবকাঠামোয় বিনিয়োগ যথেষ্ট নয়, প্রাতিষ্ঠানিক শাসনব্যবস্থা ও কর্মপ্রবাহে মৌলিক পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন বিটিআরসি চেয়ারম্যান মো. এমদাদ উল বারী।