কর প্রশাসন আধুনিকায়ন ও রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিতে ১১টি শিল্প ও সেবা খাতের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ঢাকা আইসিডি কাস্টমস হাউস শিশুদের খেলনার মিথ্যা ঘোষণায় আনা প্রায় এক কোটি টাকা মূল্যের ১ হাজার ৯৮০টি আধুনিক ড্রোনের চালান জব্দ করেছে। কাস্টমস আইন অনুযায়ী সংশ্লিষ্ট আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অনলাইন পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ‘জে ক্রিয়েশন’-এর প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে এনবিআর। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি কার্যক্রম শুরু হয়েছে।