আইফোন ১৮ সিরিজ বাংলাদেশে উন্মোচন করল গ্যাজেট অ্যান্ড গিয়ার
11 October 2026 —
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নতুন আইফোন ১৮ সিরিজ উন্মোচন করেছে অ্যাপলের অনুমোদিত বিক্রেতা প্রতিষ্ঠান গ্যাজেট অ্যান্ড গিয়ার। ১১ অক্টোবর আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দেশের বাজারে এই প্রিমিয়াম স্মার্টফোন সিরিজের অফিশিয়াল বিক্রি শুরু হয়। প্রিমিয়াম সেবার প্রতিশ্রুতি নিয়ে আসা এই ফ্ল্যাগশিপ ফোনগুলো এখন থেকে প্রতিষ্ঠানটির সব ফিজিক্যাল শোরুম এবং অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে।
এবারের ডিভাইস উন্মোচনের মূল আকর্ষণ হিসেবে গ্যাজেট অ্যান্ড গিয়ার চালু করেছে ‘শিল্ড+’ নামের বিশেষ সুরক্ষা প্যাকেজ। যেকোনো নির্দিষ্ট আইফোন ১৮ সিরিজ ক্রয়ে ক্রেতারা অ্যাপলের মূল এক বছরের ওয়ারেন্টির সাথে অতিরিক্ত আরও এক বছরের অফিশিয়াল সুরক্ষা সুবিধা পাবেন। এর ফলে স্মার্টফোন ব্যবহারকারীরা সব মিলিয়ে টানা দুই বছরের বিক্রয়োত্তর সেবা ও ওয়ারেন্টি নিশ্চিত করতে পারছেন।
প্রিমিয়াম স্মার্টফোন ব্যবহারের সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ও মূল্যবান ক্ষতির ঝুঁকি কমাতে ‘শিল্ড+’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সুবিধার অধীনে দুই বছরের ওয়ারেন্টি চলাকালীন ক্রেতারা সর্বোচ্চ একবার ডিসপ্লে এবং একবার পেছনের কাচ সম্পূর্ণ বিনামূল্যে পরিবর্তনের সুবিধা পাবেন। ফলে দামি ডিভাইসের দুর্ঘটনাজনিত ক্ষতি নিয়ে ক্রেতাদের আর্থিক দুশ্চিন্তা অনেক কমে যাবে।
স্মার্টফোনপ্রেমীদের কেনাকাটা আরও সহজ করতে বিভিন্ন আর্থিক সুবিধা প্রদান করছে গ্যাজেট অ্যান্ড গিয়ার। এতে রয়েছে শূন্য শতাংশ সুদে সর্বোচ্চ ২৪ মাসের সহজ কিস্তি সুবিধা এবং নির্ধারিত ব্যাংকের মাধ্যমে ক্রয়ে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এ ছাড়া পুরোনো ডিভাইস বদলে নতুন ফোন কেনার ক্ষেত্রে গ্রাহকরা পাবেন সর্বোচ্চ ১০ হাজার টাকার অতিরিক্ত ট্রেড-ইন সুবিধা।
ক্রেতাদের উৎসাহিত করতে উন্মোচনী অফারের অধীনে নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে অরিজিনাল এয়ারপডস প্রো ৩ অথবা এয়ারপডস ৫ উপহার হিসেবে প্রদান করা হচ্ছে। পাশাপাশি বিনামূল্যে দেওয়া হচ্ছে ২০ ওয়াটের অ্যাপল চার্জিং অ্যাডাপ্টার, স্পিজেন স্ক্রিন প্রোটেক্টর এবং আসল অ্যাপল কেস। তবে স্টক থাকা সাপেক্ষে গ্রাহকরা এসব অতিরিক্ত উপহার সামগ্রী উপভোগ করতে পারবেন।
নতুন এই ফ্ল্যাগশিপ ফোনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গ্যাজেট অ্যান্ড গিয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিনোদন জগতের পরিচিত মুখ সাদিয়া আয়মান এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাকিন আবসার। তারা নতুন ডিভাইসের বিভিন্ন প্রযুক্তিগত ফিচার ও সুরক্ষামূলক অফার নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে গ্যাজেট অ্যান্ড গিয়ারের বিপণন প্রধান তাসরিফ খালেদ জানান, প্রিমিয়াম ডিভাইস বিক্রির সঙ্গে গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা প্রদান করাই তাদের মূল লক্ষ্য। শিল্ড+ সুবিধার মাধ্যমে গ্রাহকরা নিরাশ না হয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে অরিজিনাল অ্যাপল পণ্য ব্যবহার করতে পারবেন। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও নারায়গঞ্জের সব আউটলেটে ফোনগুলো পাওয়া যাচ্ছে।
Published with WpNewblog — www.rameshpoudel.com