আর্মি আইবিএ অ্যাকাউন্টিং কর্মশালা: শিক্ষার্থীদের করপোরেট উপযোগী করার নতুন উদ্যোগ
26 September 2026 —
আর্মি আইবিএ অ্যাকাউন্টিং কর্মশালা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক করপোরেট ফিন্যান্সিয়াল অপারেশনের উপযোগী করে গড়ে তোলার এক বিশেষ উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। সম্প্রতি সাভার সেনানিবাসস্থ আর্মি ইনস্টিটিউট অফ বিজনেস এডমিনিস্ট্রেশনে (আর্মি আইবিএ) “ফিন্যান্সফি প্রেজেন্টস রিয়েল ওয়ার্ল্ড অ্যাকাউন্টিং, ফ্রম ক্লাসরুম টু ক্যাশ বুক” শীর্ষক এই প্র্যাকটিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের ‘কালচার ডে’ উদযাপন উপলক্ষে ভিভাসফট লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ‘ফিন্যান্সফি’ এবং আর্মি আইবিএর ‘বিজনেস ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ক্লাব’ যৌথভাবে এই আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সেশনের আয়োজন করে।
কর্মশালায় পাঠ্যপুস্তকীয় তত্ত্বের পাশাপাশি বাস্তবমুখী ক্লাউড-বেসড ফিনটেক সলিউশন, রিয়েল-টাইম ক্যাশ ফ্লো অডিটিং এবং আধুনিক ডিজিটাল অ্যাকাউন্টিং সফটওয়্যারের বহুমুখী ব্যবহার তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মি আইবিএর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ শাহেদ রহমান। বিশেষ অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য প্রদান করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক আফজাল হোসেন। এতে বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষসহ ষষ্ঠ ও সপ্তম সেমিস্টারের প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
স্বাগত বক্তব্যে স্থানীয় প্রযুক্তির উদ্ভাবন ও বিকাশকে স্বাগত জানিয়ে সহকারী অধ্যাপক আফজাল হোসেন বলেন, বাংলাদেশে ফিনটেক ও নিজস্ব সফটওয়্যার নিয়ে তরুণদের কাজ করা অত্যন্ত আশাব্যঞ্জক। সেশনে ফিন্যান্সফির প্রধান হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. তারতিবুর রশিদ শিক্ষার্থীদের অ্যাকাউন্টিং প্রযুক্তির গুরুত্ব বোঝাতে গিয়ে জানান, এক্সেলের মতো মৌলিক প্রযুক্তি একজন শিক্ষার্থীকে ভাইভা বোর্ড পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে, তবে মূল পদে স্থায়ী আসন পেতে হলে আধুনিক ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারের ব্যবহারিক দক্ষতা অর্জন করা জরুরি।
কর্মশালার অংশ হিসেবে আর্মি আইবিএর ফিন্যান্স ও অ্যাকাউন্টিং মেজরের শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগের ঘোষণা দেওয়া হয়। ক্লাসরুমের শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনে ফিন্যান্সফি তাদের ‘Financfy Pro’ ফিচারগুলো শিক্ষামূলক কাজের জন্য শিক্ষার্থীদের বিনামূল্যে ব্যবহারের সুযোগ দেবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ধাপে ধাপে বিভিন্ন ব্যাচের মাঝে এই প্ল্যাটফর্মের এক্সেস বণ্টন করা হবে।
উক্ত সেশনটি যৌথভাবে পরিচালনা করেন ফিন্যান্সফি ও ভিভাসফট লিমিটেডের একদল অভিজ্ঞ বিশেষজ্ঞ। পরিচালনা পর্ষদে ছিলেন ফিন্যান্সফির কনসালট্যান্ট অমিত দেবনাথ, বিজনেস লিড আবুল খায়ের মোল্লা, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. তারতিবুর রশিদ, হেড অব সাপোর্ট রাজু আহমেদ রাজ, এসকিউএ ইঞ্জিনিয়ার তানহা তাহিতি, বিজনেস ডেভেলপমেন্ট প্রতিনিধি শাহরিয়ার আহমেদ ও মো. তানজিলুর রহমান। এছাড়া ভিভাসফট লিমিটেডের পক্ষে ডিজিটাল মার্কেটিং সুপারভাইজার কাজী মো. আবিদ ও সিনিয়র কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট আসাদুল ইসলাম মজুমদার তানজিল উপস্থিত ছিলেন।
Published with WpNewblog — www.rameshpoudel.com