Marketing

ইনফিনিক্স স্মার্টফোন: এআই ফিচার ও উদ্ভাবনী প্রযুক্তিতে বাংলাদেশের বাজারে শীর্ষে

image (2)

ইনফিনিক্স স্মার্টফোন প্রযুক্তিগত উদ্ভাবন, সাশ্রয়ী মূল্য এবং ব্যবহারকারী বান্ধব ফিচারের সৌজন্যে বাংলাদেশের স্মার্টফোন বাজারে নিজেদের শীর্ষ অবস্থান অক্ষুণ্ণ রেখেছে। আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের (আইডিসি) সাম্প্রতিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালের পুরোটা সময় এবং ২০২৬ সালের প্রথম দুই প্রান্তিক জুড়ে দেশীয় বাজারে এক নম্বর ব্র্যান্ড হিসেবে অবস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদের জন্য বাজেট ফ্রেন্ডলি ডিভাইস থেকে শুরু করে মোবাইল গেমার ও পেশাজীবীদের জন্য উচ্চমাত্রার প্রসেসর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ হ্যান্ডসেট বাজারে এনে গ্রাহকদের আস্থা অর্জন করেছে কোম্পানিটি।

গ্রাহকদের দৈনন্দিন কাজ আরও সহজ ও দ্রুত করতে প্রযুক্তি ব্র্যান্ডটি নতুন ‘ওয়ান-ট্যাপ এআই’ ফিচার উন্মোচন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এই সুবিধাটি মূলত ওয়ান-ট্যাপ বাটন, ফ্ল্যাশমেমো এবং এআই মাইন্ডহাব—এই তিনটি মূল উপাদানের সমন্বয়ে কাজ করে। এর ফলে ব্যবহারকারীদের আলাদা অ্যাপে না গিয়েই স্ক্রিনে থাকা তথ্য, তারিখ, সময়, ইমেইল বা ফোন নম্বর সহজে শনাক্ত ও সংরক্ষণ করার সুবিধা মেলে। বর্তমানে ইনফিনিক্সের হট ৭০ প্রো ফাইভজি, হট ৭০ সিরিজ এবং নোট ৬০ সিরিজের হ্যান্ডসেটগুলোতে এই সুবিধা পাওয়া যাচ্ছে।

ব্যবহারকারীদের দৈনন্দিন কাজের চাপ সামলাতে ব্র্যান্ডটি তাদের ‘হট ৭০ প্রো ফাইভজি’ মডেলটিকে একটি ‘মাস্টার ডিভাইস’ হিসেবে উপস্থাপন করছে। এতে রয়েছে এমআইএল-এসটিডি-৮১০ প্রোটেকশন, এসজিএস ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন এবং আইপি৬৮ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধা, যা ডিভাইসটিকে হঠাৎ হাত থেকে পড়ে যাওয়া কিংবা ধুলোবালি ও পানির ক্ষতি থেকে রক্ষা করে। এছাড়া এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ প্রসেসর, ৭২ মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন, ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা যুক্ত করা হয়েছে। দীর্ঘমেয়াদে ব্যাটারির পারফরম্যান্স ধরে রাখতে এতে বিশেষ সেলফ-হিলিং প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে।

দেশের উদীয়মান মোবাইল গেমারদের সহায়তায় এবং ই-স্পোর্টস ইকোসিস্টেমকে এগিয়ে নিতে ‘পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ (পিএমএনসি) ফল বাংলাদেশ ২০২৬’-এর অফিশিয়াল স্মার্টফোন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ইনফিনিক্স। রাজশাহীর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে ১০ লাখ টাকার প্রাইজপুলের জন্য দেশের সেরা দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করে। টুর্নামেন্টের অফিসিয়াল ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়েছে ‘নোট ৬০ প্রো’, যাতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ চিপসেট, ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।

আইডিসির তথ্য বিশ্লেষণ অনুযায়ী, ইনফিনিক্সের বহুমুখী পণ্য কৌশল ও ডিভাইসের বৈচিত্র্যই তাদের এই ধারাবাহিক সাফল্যের মূল চাবিকাঠি। বর্তমানে দেশীয় বাজারে ব্র্যান্ডটির স্মার্ট ২০ সিরিজ, হট ৭০ সিরিজ, নোট ৬০ সিরিজ এবং গেমিং নির্ভর জিটি ৩০ সিরিজের হ্যান্ডসেট অত্যন্ত জনপ্রিয়। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গ্রাহকদের প্রয়োজন বুঝে উন্নত প্রযুক্তি ও টেকসই ডিভাইসের সঠিক সমন্বয় ঘটানোর কারণেই বাংলাদেশের বাজারে ইনফিনিক্স নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে পেরেছে।

Published with WpNewblog — www.rameshpoudel.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *