Marketing

ইনফিনিক্স ওয়ান-ট্যাপ এআই: তথ্য ব্যবস্থাপনা সহজ করতে স্মার্টফোনে নতুন ফিচার

image (2)

দৈনন্দিন কাজ ও ব্যস্ততার মধ্যে প্রয়োজনীয় তথ্য দ্রুত সংরক্ষণ ও সহজে গুছিয়ে রাখার সুবিধা চালু করতে স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স নিয়ে এসেছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ইনফিনিক্স ওয়ান-ট্যাপ এআই। মূলত ‘হট ৭০ প্রো ফাইভজি’ স্মার্টফোনে এই ফিচারটি যুক্ত করা হলেও পুরো ‘হট ৭০’ সিরিজ এবং ‘নোট ৬০’ সিরিজের হ্যান্ডসেটগুলোতেও সেবাটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। দ্রুত নোট নেওয়া, প্রয়োজনীয় তথ্য শনাক্তকরণ এবং পরবর্তীতে তা সহজে খুঁজে বের করার তিনটি গুরুত্বপূর্ণ ধাপকে একসঙ্গে সমন্বিত করাই এই প্রযুক্তির প্রধান লক্ষ্য।

ইনফিনিক্সের নতুন এই তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থাটি মূলত তিনটি বিশেষ প্রযুক্তির সমন্বয়ে গঠিত—‘ওয়ান-ট্যাপ বাটন’, ‘ফ্ল্যাশমেমো’ এবং ‘এআই মাইন্ডহাব’। দৈনন্দিন জীবনে শিক্ষার্থী ও পেশাজীবীদের ক্লাস নোট, মিটিংয়ের সিদ্ধান্ত, বিভিন্ন যোগাযোগ নম্বর কিংবা রিমাইন্ডার মনে রাখার চাপ থেকে মুক্তি দিতে এক ক্লিকেই কাজ সেরে ফেলার সুযোগ দিচ্ছে এই স্মার্ট ফিচারটি। ফলে ব্যবহারকারীকে এখন আর একাধিক অ্যাপে গিয়ে আলাদাভাবে তথ্য সংরক্ষণের ঝামেলা পোহাতে হবে না।

ফিচারটির অন্যতম প্রধান উপাদান হলো ওয়ান-ট্যাপ বাটন। স্মার্টফোনের এই ডেডিকেটেড বাটনে মাত্র একবার চাপ দিলেই তাৎক্ষণিকভাবে সচল হয়ে যায় ‘ফ্ল্যাশমেমো’ অথবা ‘এআই মাইন্ডহাব’। এর ফলে গ্রাহক ফোনে যেকোনো কাজ করা অবস্থায় স্ক্রিন পরিবর্তন না করেই গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট, মেসেজ বা নম্বর মুহূর্তে সেভ করে রাখতে পারেন। এতে ক্লাস কিংবা মিটিং চলাকালে কোনো প্রয়োজনীয় বিষয় হাতছাড়া হওয়ার ঝুঁকি থাকে না।

সংরক্ষিত তথ্যের আধুনিক ব্যবহারের জন্য ফ্ল্যাশমেমো ব্যবস্থায় যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি স্মার্টফোনের স্ক্রিনে ভেসে থাকা যেকোনো তারিখ, সময়, ঠিকানা, ইমেইল কিংবা ফোন নম্বর স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে। শুধু শনাক্ত করাই নয়, তথ্যের ধরন অনুযায়ী পরবর্তী সম্ভাব্য কাজের সুযোগও তৈরি করে দেয় এই ফিচার। উদাহরণস্বরূপ, কোনো তারিখ চিহ্নিত হলে সেখান থেকে সরাসরি ক্যালেন্ডার শিডিউল তৈরি করা যায়, ঠিকানা শনাক্ত হলে চালু করা যায় ম্যাপস এবং ফোন নম্বর বা ইমেইল থেকে এক টাচেই যোগাযোগ সম্পন্ন করা সম্ভব হয়।

তথ্য সংরক্ষণের পর তা পরে দ্রুত খুঁজে পাওয়ার জটিলতা নিরসনে কাজ করে এআই মাইন্ডহাব। এটি ফ্ল্যাশমেমোর মাধ্যমে সেভ করা সব স্ক্রিনশট, নোট ও দরকারি নথিকে একটি নির্দিষ্ট জায়গায় সুবিন্যস্তভাবে সাজিয়ে রাখে। ফলশ্রুত শত শত মেসেজ বা অ্যাপ ঘেঁটে পুরনো নোট খোঁজার দরকার পড়ে না, যা ব্যবহারকারীদের কাজের গতি বহুগুণ বাড়িয়ে দেয়।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, স্মার্টফোনে প্রথাগত নোটপ্যাডের যে সীমাবদ্ধতা ছিল, ইনফিনিক্সের এই ওয়ান-ট্যাপ এআই তা দূর করতে সক্ষম হয়েছে। সাধারণ নোট নেওয়ার প্রক্রিয়াকে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একটি পূর্ণাঙ্গ অটোমেটেড সিস্টেমে রূপান্তর করার এই উদ্যোগ শিক্ষার্থী থেকে শুরু করে করপোরেট পেশাজীবীদের সময়ের সঠিক ব্যবহারে কার্যকর ভূমিকা রাখবে।

Published with WpNewblog — www.rameshpoudel.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *