Marketing

ওয়ার্ল্ডহোটেলস ডিজিটাল প্ল্যাটফর্মে ৭ কোটি গ্রাহক একীভূতকরণ ও বাংলাদেশে বিনিয়োগের ঘোষণা

image (2)

ওয়ার্ল্ডহোটেলস ব্র্যান্ডের সমন্বিত প্রযুক্তিগত কাঠামোর আওতায় বিশ্বের ১০০টি দেশের চার হাজারের বেশি হোটেল ও প্রায় সাত কোটি গ্রাহককে নিয়ে আসার বিশাল ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক শীর্ষ আতিথেয়তা প্রতিষ্ঠান বিএইচডব্লিউ হোটেলস। বিশ্বব্যাপী ডিজিটাল সেবা আধুনিকায়নের পাশাপাশি বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন খাতে প্রযুক্তিভিত্তিক আধুনিক হোটেল অবকাঠামো নির্মাণ ও বেসরকারি বিনিয়োগ সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। ১ নভেম্বর আন্তর্জাতিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রযুক্তিগত এ পরিবর্তন ও বাংলাদেশে স্থানীয় কার্যক্রমের তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, হোটেল শিল্পের বৈশ্বিক প্রযুক্তিগত রূপান্তরের অংশ হিসেবে ২০ ২৭ সালের ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নতুন ইউনিফায়েড প্ল্যাটফর্ম ‘ওয়ার্ল্ডহোটেলস রিওয়ার্ডস’ চালু হতে যাচ্ছে। ক্লাউডভিত্তিক এই ডিজিটাল ব্যবস্থার অধীনে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রায় সাত কোটি গ্রাহকের লয়্যালটি অ্যাকাউন্ট একটি একক প্ল্যাটফর্মে যুক্ত করা হবে। তিন স্তরের এই প্রোগ্রামে সদস্যরা পাবেন স্বয়ংক্রিয় স্ট্যাটাস ম্যাচিং, করপোরেট ও অবকাশকালীন বিশেষ ট্যারিফ এবং কখনো মেয়াদোত্তীর্ণ না হওয়া পয়েন্টের নিরবচ্ছিন্ন ব্যবহার সুবিধা।

গ্রাহকদের আন্তর্জাতিক মানের ডিজিটাল সুবিধা দিতে বিশ্বজুড়ে হোটেল কর্মীদের প্রায় দশ হাজার ঘণ্টার কাজ ও উপাত্ত বিশ্লেষণ করে নতুন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশন প্রস্তুত করা হয়েছে। নতুন এই প্ল্যাটফর্মে পর্যটকরা এক ক্লিকেই রিয়েল-টাইম রুম বুকিং, রিওয়ার্ড পয়েন্ট ব্যবস্থাপনা এবং আকর্ষণীয় স্থানীয় পর্যটন গন্তব্যের ডিজিটাল ট্রাভেল গাইড সহজেই ব্যবহার করতে পারবেন।

এদিকে বাংলাদেশের বিকাশমান আতিথেয়তা শিল্পে প্রযুক্তি ও সেবা সম্প্রসারণের উদ্যোগ জোরদার করছে আন্তর্জাতিক এই প্রতিষ্ঠান। বর্তমানে বাংলাদেশে প্রতিষ্ঠানটির পরিচালনায় তিনটি আন্তর্জাতিক হোটেল সক্রিয় রয়েছে—ঢাকার বেস্ট ওয়েস্টার্ন প্লাস ম্যাপল লিফ, বেস্ট ওয়েস্টার্ন প্লাস রানওয়ে এবং কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ। নতুন মেগা পরিকল্পনার অংশ হিসেবে কক্সবাজার ও চট্টগ্রামে আরও চারটি স্মার্ট হোটেলের নির্মাণকাজ পুরোদমে এগিয়ে চলছে।

একই সঙ্গে সিলেটের মতো পর্যটন হাব ও বাণিজ্যনগরী খুলনায় নতুন স্মার্ট হোটেল অবকাঠামো গড়ে তুলতে স্থানীয় বেসরকারি খাতের সাথে অংশীদারত্ব বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। ওয়ার্ল্ডহোটেলস-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ল্যারি কুকুলিক জানান, কেন্দ্রীভূত ডিজিটাল প্ল্যাটফর্মের ফলে স্বতন্ত্র প্রোপার্টি মালিকেরা নিজেদের নিজস্ব ঐতিহ্য ধরে রেখে সহজেই বৈশ্বিক ডিস্ট্রিবিউশন চ্যানেলের সাথে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

দক্ষিণ এশিয়া অঞ্চলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রঞ্জন ভট্টাচার্য এবং প্রধান পরিচালন কর্মকর্তা অতুল জৈন মনে করেন, বাংলাদেশের মতো উদীয়মান বাজারে আধুনিক প্রযুক্তির এই ব্যবহারে বৈশ্বিক পর্যটকদের আকর্ষণ বাড়বে। বিশ্বমানের প্রযুক্তি ও আধুনিক অবকাঠামো যুক্ত হওয়ায় দেশের সামগ্রিক পর্যটন ও আতিথেয়তা খাত এক নতুন যুগে প্রবেশ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Published with WpNewblog — www.rameshpoudel.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *