Marketing

ডেলের সেরা সার্ভার পার্টনার হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল স্মার্ট টেকনোলজিস

wnb news 1792724556 n85hTK

আন্তর্জাতিক প্রযুক্তি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডেল টেকনোলজিসের ২০২৬ অর্থবছরের ডেলের সেরা সার্ভার পার্টনার বা ‘কোর সার্ভার পার্টনার অব দ্য ইয়ার—ইমার্জিং মার্কেটস’ পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। থাইল্যান্ডের ফুকেটে আয়োজিত ‘ডেল টেকনোলজিস সাউথ এশিয়া পার্টনার সামিট ২০২৬’ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশে উচ্চক্ষমতাসম্পন্ন এন্টারপ্রাইজ সার্ভার অবকাঠামো ও উন্নত প্রযুক্তিসেবা সরবরাহে ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি এই পুরস্কার লাভ করেছে।

গত ২১ অক্টোবর ফুকের মার্লিন বিচে অবস্থিত ম্যারিয়ট রিসোর্ট অ্যান্ড স্পায়ে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে সম্মাননাটি হস্তান্তর করা হয়। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং উপব্যবস্থাপনা পরিচালক আবু মোস্তফা চৌধুরী সুজন উপস্থিত থেকে পদক গ্রহণ করেন। এ সময় ডেল টেকনোলজিসের উদীয়মান বাজার বিভাগের ব্যবস্থাপনা পরিচালক চিন ওয়াহ মাক, পণ্য ও সমাধান বিক্রয় বিভাগের জ্যেষ্ঠ পরিচালক লুকাস সল্টার এবং ডেল বাংলাদেশ চ্যানেল বিক্রয় বিভাগের পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার তামজিদ আজাদ পার্থ উপস্থিত ছিলেন।

মর্যাদাপূর্ণ এই অর্জনে আনন্দ প্রকাশ করে স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, ডেল টেকনোলজিসের কাছ থেকে এমন আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া অত্যন্ত গৌরবের। তিনি বাংলাদেশের সর্বস্তরের গ্রাহক, ব্যবসায়িক অংশীদার এবং প্রতিষ্ঠানের নিবেদিতপ্রাণ কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডেল সার্ভার এবং প্রাতিষ্ঠানিক সমাধানগুলোর ওপর গ্রাহকদের অবিচল আস্থার কারণেই এই ঐতিহাসিক অর্জন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বর্তমানে দেশের ক্ষুদ্র ও বৃহৎ শিল্প খাত দ্রুত ডিজিটাল রূপান্তরের দিকে এগিয়ে যাচ্ছে। আধুনিক ডেটা ব্যবস্থাপনা, জটিল টেকনিক্যাল কাজ সম্পাদন এবং নিরাপদ ডিজিটাল সেবা পরিচালনায় শক্তিশালী সার্ভার ব্যবস্থা এখন অপরিহার্য। ডেলের সেরা সার্ভার পার্টনার হিসেবে স্মার্ট টেকনোলজিস আধুনিক তথ্যপ্রযুক্তি অবকাঠামো সরবরাহের মাধ্যমে দেশীয় প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক মানের প্রযুক্তি চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা পালন করছে।

ডেল বাংলাদেশের প্রতিনিধিরা জানান, আন্তর্জাতিক এই স্বীকৃতি ডেল টেকনোলজিস ও স্মার্ট টেকনোলজিসের দীর্ঘদিনের পার্টনারশিপকে আরও সুদৃঢ় করবে। উন্নত প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের দ্রুত বিকাশ এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যৌথভাবে অবদান রাখতে দুই প্রতিষ্ঠানই বদ্ধপরিকর।

Published with WpNewblog — www.rameshpoudel.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *