Marketing

রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করল শাওমি: থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারি ও ২ বছরের ওয়ারেন্টি

wnb news 1790478174 pWqHJT

রেডমি নোট ১৭ সিরিজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। নতুন এই স্মার্টফোন সিরিজে ক্রেতাদের জন্য প্রথমবারের মতো দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং এক বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ফাইভজি, রেডমি নোট ১৭ প্রো ফাইভজি এবং রেডমি নোট ১৭ ফোরজি—এই তিনটি শক্তিশালী সংস্করণ নিয়ে তৈরি নতুন লাইনআপটি দেশের স্মার্টফোন প্রেমীদের দৈনন্দিন ব্যবহারের অভিজ্ঞতায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।

নতুন উন্মোচিত এই লাইনআপের শীর্ষ মডেল হলো রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি। দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখার সুবিধা দিতে এতে যুক্ত করা হয়েছে ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল সিলিকন-কার্বন ব্যাটারি। ফোনটিতে রয়েছে ১০০ ওয়াট হাইপারচার্জ এবং ২৭ ওয়াট রিভার্স চার্জিং প্রযুক্তি। এর পাশাপাশি ডিভাইসটিতে ১.৫কে ক্রিস্টালরেজ অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬ জেন ৫ প্রসেসর এবং স্থায়িত্ব নিশ্চিতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ধূলো ও পানি প্রতিরোধে এতে দেওয়া হয়েছে আইপি৬৬, আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে রেটিং।

সিরিজের দ্বিতীয় মডেল রেডমি নোট ১৭ প্রো ৫জি-তে ব্যবহার করা হয়েছে ৮,৩৪০ মিলিঅ্যাম্পিয়ারের সিলিকন-কার্বন ব্যাটারি এবং ৬৭ ওয়াট হাইপারচার্জ সুবিধা। অন্যদিকে, রেডমি নোট ১৭ ৪জি সংস্করণটিতে রয়েছে ৭,৭০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ৪৫ ওয়াট টার্বো চার্জিং ব্যবস্থা। দুটি ফোনেই রয়েছে চমৎকার ইমার্সিভ অ্যামোলেড ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস সুরক্ষা এবং ৩ মিটার ড্রপ রেজিস্ট্যান্স স্থায়িত্ব, যা দুর্ঘটনাবশত হাত থেকে পড়ে গেলেও ক্ষতি প্রতিরোধে সাহায্য করবে।

গ্রাহকদের কেনাকাটাকে সুবিধাজনক করতে নানা ধরনের ক্যাশব্যাক ও অফার ঘোষণা করা হয়েছে। কার্ডলেস ইএমআই সুবিধার মাধ্যমে কেনাকাটায় সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া দেশের ৩৬টি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা সর্বোচ্চ ১২ মাসের ০% ইএমআই সুবিধায় ফোনগুলো কিনতে পারবেন। নগদ মূল্যে ক্রয়ের ক্ষেত্রে বাটা গিফট ভাউচার, রেডমি হেডফোনস নিও, রেডমি বাডস ৮ লাইট এবং এক্সক্লুসিভ ব্যাগ বান্ডেল উপহার প্রদান করা হবে।

ফোন বিক্রির পাশাপাশি গ্রাহকসেবায় নতুন মাত্রা যোগ করতে শাওমি যুক্ত করেছে ‘নোট ক্লাব প্রিভিলেজ কার্ড’। এই কার্ড ব্যবহার করে নির্বাচিত শাওমি আউটলেট থেকে টিভি এবং ওয়াশার ড্রাইয়ার কেনায় ২০% পর্যন্ত বিশেষ ছাড় মিলবে। প্রযুক্তি পণ্য উন্মোচন প্রসঙ্গে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানান, গ্রাহকদের অবিচল ভরসা ও চাহিদার কথা মাথায় রেখেই শক্তিশালী ব্যাটারি এবং প্রথমবারের মতো ২ বছরের ওয়ারেন্টির এই সিরিজটি বাজারে আনা হয়েছে।

মূল্যের দিক থেকে রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি-এর ৮ জিবি + ২৫৬ জিবি সংস্করণের দাম ৬৪,৯৯৯ টাকা এবং ১২ জিবি + ২৫৬ জিবি সংস্করণের দাম ৬৯,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। রেডমি নোট ১৭ প্রো ৫জি (৮ জিবি + ২৫৬ জিবি) ভ্যারিয়েন্টের দাম ৫৪,৯৯৯ টাকা। এছাড়া রেডমি নোট ১৭ ৪জি মডেলটির ৬ জিবি + ১২৮ জিবি সংস্করণ ৩২,৯৯৯ টাকা এবং ৮ জিবি + ২৫৬ জিবি সংস্করণ ৩৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। বর্তমানে ফোনগুলো দেশজুড়ে শাওমির সকল অনুমোদিত স্টোর ও রিটেইল চ্যানেলে বিক্রির জন্য উন্মুক্ত রয়েছে।

Published with WpNewblog — www.rameshpoudel.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *