ঢাকার আগারগাঁওয়ে বিবিএস কার্যালয়ে মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাব উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর ফলে নিরাপদ পরিবেশে জাতীয় ডাটা বিশ্লেষণের সুযোগ পাবেন গবেষকরা।
পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। নিউ ইয়র্কে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়।
জাতিসংঘের ৮১তম অধিবেশনে চার দিনের সফর শেষে নিউ ইয়র্ক থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে ১১ বিশ্বনেতার সঙ্গে বৈঠক ও ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন তিনি।